বয়স ২বছর ৭ মাস। এর মধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলল
বয়স ২বছর ৭ মাস। এর মধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলল ঝাড়গ্রামের বেলপাহাড়ির আরাত্রিকা মাহাতো।
ইতিমধ্যেই ৫০টি দেশের পতাকা, ১৩টি রং, ৩৫টি শরীরের অঙ্গ, ৪০টি জীবজন্তু, ৩০টি পেশা, ২৭টি সবজি, ৩২টি কাজকর্ম, ৩০টি ফল, ১৬টি পাখি, ২০টি যানবাহন, ২০টি চিকিৎসার সরঞ্জাম, ২০টি বাচ্চাদের সরঞ্জাম, ২২টি আসবাবপত্র, ২১টি খাদ্যদ্রব্য, ৮টি আকার সনাক্ত করতে পারে। সেইসঙ্গে ১২টি জাতীয় প্রতীক, ৬টি ঋতুর নাম সহ বিভিন্ন জিনিস কণ্ঠস্থ করে ফেলেছে।
এত ছোট বয়সে এসব অভাবনীয় জিনিস করেই ইন্ডিয়া বুক অফ রেকর্ড-এ নাম তুলে ফেলেছে সে।




0 মন্তব্যসমূহ