পাথরপ্রতিমা গভঃ আইটিআই এর ব্যবস্থাপনায় ও DRCSC সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত | "জলবায়ু পরিবর্তন এবং সুন্দরবনের উপর তার প্রভাব" শীর্ষক আলোচনায় মূল
সম্প্রতি পাথরপ্রতিমা গভঃ আইটিআই এর ব্যবস্থাপনায় ও DRCSC সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল পরিবেশ সচেতনতা সম্পর্কিত এক আলোচনা সভা।
"জলবায়ু পরিবর্তন এবং সুন্দরবনের উপর তার প্রভাব" শীর্ষক আলোচনায় মূল
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার বোধ সিদ্ধি গভমেন্ট গার্লস হাই স্কুলের ভূগোলের শিক্ষক কালিপদ গিরি।
এছাড়াও উপস্থিত ছিলেন DRCSC সংস্থার কর্মকর্তা নারায়ণ চন্দ্র বেড়া। সংস্থার পক্ষ থেকে কলেজের প্রত্যেক ছাত্র-ছাত্রীকে উপহার সামগ্রীর সাথে একটি করে গাছের চারা দেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ অয়ন দত্ত জানান পিছিয়ে পড়া সুন্দরবন অঞ্চলের ছাত্র-ছাত্রীদের প্রযুক্তি শিক্ষার পাশাপাশি এই ধরনের পরিবেশ সচেতনতামূলক আলোচনা তাদের ভবিষ্যৎ জীবনকেও সুরক্ষিত করবে।




0 মন্তব্যসমূহ