ছোট থেকেই ভবিষ্যতে কর্ম সংস্থানের উপায়ের দিশা দেখাল ফারাক্কা গভমেন্ট আইটিআই।
ছোট থেকেই ভবিষ্যতে কর্ম সংস্থানের উপায়ের দিশা দেখাল ফারাক্কা গভমেন্ট আইটিআই।
এদিন ফারাক্কা গভঃ আইটিআই-এর পক্ষ থেকে বাহাদুরপুর হাইস্কুলে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
এই সেমিনারে ITI প্রশিক্ষণের সুবিধা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে আইটিআই কর্তৃপক্ষের কর্মকর্তারা, অভিজ্ঞ প্রশিক্ষক এবং সেই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্র-ছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা ITI প্রশিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করেন। সেমিনারে আইটিআই কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেন, ITI প্রশিক্ষণ একটি স্বল্পমেয়াদী, কারিগরি প্রশিক্ষণ যা যুবকদের বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ দেয়।
এই প্রশিক্ষণ পাস করার পর যুবকরা বিভিন্ন শিল্পে চাকরির সুযোগ পেতে পারে। সেমিনারে আইটিআই কলেজের কর্মকর্তারা জানানা ITI প্রশিক্ষণকে আরও জনপ্রিয় করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে ITI প্রশিক্ষণের জন্য ছাত্রদের ভর্তি ফি কমানো, ITI প্রশিক্ষণের পর চাকরির ব্যবস্থা করা এবং ITI প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে আধুনিকরণ করা।


0 মন্তব্যসমূহ