Hot Posts

8/recent/ticker-posts

শিল্প ভিত্তিক কাজের জন্য কারিগরী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 শিল্প ভিত্তিক কাজের জন্য কারিগরী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



শিল্প ভিত্তিক কাজের জন্য কারিগরী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনহাটা গভর্মেন্ট আইটিআই এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

প্রতিষ্ঠানটিতে প্রতিদিন বাড়িতে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জামের রিপেয়ারিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এই প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে রয়েছে ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক মোটর ও ইস্ত্রি ইত্যাদি যন্ত্রের রিপেয়ারিং। প্রশিক্ষণার্থীরা এই যন্ত্রগুলির বিভিন্ন অংশ এবং তাদের কাজ সম্পর্কে জানতে পারছে। তারা বিভিন্ন ধরনের ত্রুটি চিহ্নিত করতে এবং সেগুলি সমাধান করতে শিখতে পারছে।


 এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাস্তব জগতের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারবেন। তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে খুবই উপকৃত হচ্ছেন। তারা জানান, এই প্রশিক্ষণ তাদের ভবিষ্যতের জন্য একটি ভালো ভিত্তি তৈরি করছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ