Hot Posts

8/recent/ticker-posts

সাইবার নিরাপত্তা, সড়ক নিরাপত্তা, নারী নিরাপত্তা এবং মানব পাচারের

 সাইবার নিরাপত্তা, সড়ক নিরাপত্তা, নারী নিরাপত্তা এবং মানব পাচারের



উত্তর ২৪ পরগণা জেলার বিধাননগর পুলিশ কর্পোরেশনের অন্তর্গত জে এন মণ্ডল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এদিন 

"সাইবার নিরাপত্তা, সড়ক নিরাপত্তা, নারী নিরাপত্তা এবং মানব পাচারের" বিভিন্ন বিষয় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। 



বাগুইহাটি থানার পুলিশ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সেমিনারে পুলিশ কর্মকর্তারা সাইবার নিরাপত্তা, সড়ক নিরাপত্তা, নারী নিরাপত্তা এবং মানব পাচারের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 


সাইবার নিরাপত্তা সম্পর্কে পুলিশ কর্মকর্তারা বলেন, অনলাইনে বিভিন্ন ধরনের অপরাধ হয়ে থাকে, যার মধ্যে রয়েছে অনলাইন প্রতারণা, ছবি ও ভিডিও ফাঁস, হ্যাকিং ইত্যাদি। এই অপরাধ থেকে বাঁচতে অনলাইনে সতর্কতা অবলম্বন করা জরুরি। 

সড়ক নিরাপত্তা নিয়ে পুলিশকর্তারা জানান সড়ক দুর্ঘটনায় প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যায়। এই দুর্ঘটনা থেকে বাঁচতে সড়ক আইন মেনে চলা, গতি কমানো এবং ইমোশনাল ড্রাইভিং এড়িয়ে চলা জরুরি। নারী নিরাপত্তা ও পাচার নিয়েও বিশেষ দৃষ্টিপাত করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ