চন্দ্রযান-৩ এর সাফল্যের সঙ্গে জুড়ে আছে বহু মানুষের অংশগ্রহণ।
চন্দ্রযান-৩ এর সাফল্যের সঙ্গে জুড়ে আছে বহু মানুষের অংশগ্রহণ। যার মধ্যে অন্যতম জলপাইগুড়ির তরুনদল এলাকার বাসিন্দা কৌশিক নাগ।
তিনি চন্দ্রযান-৩ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
কৌশিকের শিক্ষাজীবন শুরু হয় জলপাইগুড়ির হোলিচাইল্ড স্কুলে। ২০০৯ সালে তিনি হোলিচাইল্ড স্কুল থেকে মাধ্যমিক এবং ২০১১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি জয়েন্ট এনট্রান্সের মাধ্যমে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হন। ২০১৫ সালে তিনি ইঞ্জিনিয়ারিং কলেজে থেকে পাস আউট করেন।
কৌশিক ২০১৬ সালে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এ যোগ দেন। কিছুদিন চাকরির পর তিনি দামোদার ভ্যালি কর্পোরেশনে যোগ দেন। ২০১৮ সালে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-তে যোগ দেন।
চন্দ্রযান-৩ তৈরির শুরুর দিন থেকেই কৌশিক ইসরোর টিমে কাজ করে চলেছেন। তিনি চন্দ্রযান-৩-এর বিভিন্ন প্রযুক্তিগত দিক নিয়ে কাজ করছেন। তিনি আগামীদিনে মহাকাশ গবেষণায় আরও গভীরভাবে কাজ করে যেতে চান।


0 মন্তব্যসমূহ