আই টি আইগুলি থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাচ্ছেন।
বর্তমান সময়েও আই টি আইগুলি থেকে উত্তীর্ণ ছাত্ররা বিভিন্ন কোম্পানিতে যোগ্যতার ভিত্তিতে চাকরীর সুযোগ পাচ্ছেন। আই টি আইগুলি থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাচ্ছেন।
আই টি আই ছাত্রদের চাকরির সুযোগ বৃদ্ধির জন্য সরকারী ও বেসরকারি স্তরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সরকারের উদ্যোগে আইটিআইগুলির পরিকাঠামোর উন্নতি করা হয়েছে। পাশাপাশি, নতুন নতুন কোর্স চালু করা হয়েছে।
এক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে আই টি আই ছাত্রদের চাকরির হার ৭০% এর বেশি। তাদেরই মধ্যে কয়েকজন কৃতী ছাত্র হলো খয়রাশোল গভঃ আই টি আই-এর সমর গড়াই (শিক্ষাবর্ষ 2020-22) বর্তমানে ঝাড়খণ্ডের মা অম্বে প্রাইভেট লিমিটেডে কর্মরত।
দিনহাটা গভঃ আই টি আই-এর কিংকর বর্মন (শিক্ষাবর্ষ 2021-23) এখন জে এন এস নিউপ্যাক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে এবং নয়াগ্রাম গভঃ আইটিআই এর তরুন ঘোষ (শিক্ষা বর্ষ 2020-22 ) শ্রীরামপুর ইলেকট্রিকে কর্মরত।
0 মন্তব্যসমূহ