ছাত্রীরা হাতের কাছে কেয়া শেঠের মতো অতিপরিচিত মানুষকে পেয়ে আপ্লুত হয়ে উঠলো।
তিন নার্সিং কলেজ – স্বাধীন নার্সিং ইন্সটিটিউট, কবিগুরু নার্সিং ইন্সটিটিউট ও শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইন্সটিটিউট – এর ছাত্রীরা হাতের কাছে কেয়া শেঠের মতো অতিপরিচিত মানুষকে পেয়ে আপ্লুত হয়ে উঠলো। নিজের চেষ্টায় স্বনির্ভর হয়ে আজ রাজ্য, দেশের গণ্ডী ছেড়ে সারা বিশ্ব জুড়ে তার সামগ্রী দিয়ে সুনাম অরজন করেছেন প্রখ্যাত বিউটি এক্সপার্ট কেয়া শেঠ।
নিজের চেষ্টায় স্বনির্ভর হয়ে আজ রাজ্য, দেশের গণ্ডী ছেড়ে সারা বিশ্ব জুড়ে তার সামগ্রী দিয়ে সুনাম অরজন করেছেন প্রখ্যাত বিউটি এক্সপার্ট কেয়া শেঠ।
বুধবার কয়েক ঘণ্টার সফরে বোলপুরে এসে স্বাধীন ক্যাম্পাসে যান তিনি। সেখানেই নার্সিং কলেজের ছাত্রীদের সাথে অনেকটা সময় কাটান তিনি। মেয়েদের শিক্ষা গ্রহন করে স্বনির্ভর হবার জন্যও বিশেষ ভাবে উৎসাহিত করেন তিনি। এদিন স্বাধীন ক্যাম্পাসে ঘুরে ও ছাত্রীদের সাথে কথা বলে নিজের মুগ্ধতার কথা জানান কেয়া দেবী।




0 মন্তব্যসমূহ