সারাবছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সকল মানুষের জন্যে কাজ করে চলেন।
উওর ২৪পরগণা জেলার অন্তর্গত বনগাঁ কালোপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত উনাই নেতাজী সেবা প্রতিষ্ঠান।
সারাবছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সকল মানুষের জন্যে কাজ করে চলেন। বুধবার গাইঘাটা বেণীমাধব বালিকা বিদ্যালয়ে বারাসাত জেলা হাসপাতালের সহযোগিতায় থ্যালাসেমিয়া বাহক নির্নয় শিবির আয়োজন করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে।
থ্যালাসেমিয়ার মতন মারণ রোগকে রুখতে একমাত্র সচেতনতা দ্বারাই নির্মূল করা সম্ভব – সেই জন্যেই এই শিবির। স্কুল কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আগামীদিনে এই ধরনের কর্মসূচি পালন করে সচেতনতা চালানো হবে।



0 মন্তব্যসমূহ