পরিকাঠামোগত অপ্রতুলতাকে পিছনে ফেলে সাফল্য গড়ল কেন্দ্রীয় বিদ্যালয় বোলপুর। গত ১৭-১৯ আগস্ট পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত ৫২তম রিজিওনাল স্পোর্টস মিটে ১টি সোনা ৫টি রূপো ও ১ টি ব্রোঞ্জ জয়লাভ করেছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
যার ফলে দুই পড়ুয়া জাতীয় স্তরের তিন প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের কলকাতা রিজিওনের ৬৪টি বিদ্যালয়ের ৫৩২জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
এই প্রতিযোগিতায় কেন্দ্রীয় বিদ্যালয় বোলপুর থেকে সাতজন প্রতিযোগী খো-খো, ভলিবল, ব্যাডমিন্টন এবং অ্যাথলেটিকসের বিভিন্ন বিভাগে অংশ নেয়।
সেখানেই ১টি সোনা ৫টি রূপো ও ১ টি ব্রোঞ্জ পায় প্রতিযোগীরা। এর মধ্যে থেকে অষ্টম শ্রেনীর দুই পড়ুয়া – উদিতা সরকার (মেয়েদের লং জাম্প) এবং কৃষ্ণদেব সরকার (শট পুট এবং ডিসকাস থ্রো) জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে।
বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের শিক্ষক বিপ্লব পাল জানান, “ছাত্রছাত্রীদের এই সাফল্যে আমরা যেমন খুশি সেভাবে বাকী ছাত্রছাত্রীরাও উদ্বুদ্ধ। আমরা আশা রাখি জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও আমরা সাফল্য পাব।”




0 মন্তব্যসমূহ