পাথরপ্রতিমা গভমেন্ট আই টি আই এ পালন করা হল উদ্যান পালন সপ্তাহ
পাথরপ্রতিমা গভমেন্ট আই টি আই এ পালন করা হল উদ্যান পালন সপ্তাহ
গাছ লাগাও প্রাণ বাঁচাও। এই কথাকে মাথায় রেখে সমগ্র পশ্চিমবাংলা জুড়ে ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পালন করা হচ্ছে উদ্যান পালন সপ্তাহ।
এই কথাকে মাথায় রেখে পাথরপ্রতিমা গভমেন্ট আইটিআই এবং পাথরপ্রতিমা ব্লকের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের পক্ষ থেকে পাথরপ্রতিমা গভমেন্ট আইটিআই পালন করা হলো উদ্যান পালন সপ্তাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপ সাব ডিভিশনাল অ্যাডিশনাল ডাইরেক্টর অফ হটিকালচার ডিপার্টমেন্টের পূজা বিশ্বাস, পাথরপ্রতিমা ব্লকের হটিকালচার ডিপার্টমেন্টের অধিকর্তা সন্দীপ করণ, পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি বনশ্রী মন্ডল, সহ-সভাপতি রাজ-বাহাদুর শাস্ত্রী, এবং কৃষি ও সেচ বিভাগের কর্মাধ্যক্ষ রাধেশ্যাম পন্ডিত ও পাথরপ্রতিমা গভমেন্ট আইটিআইয়ের অধ্যক্ষ অয়ন দত্ত।
পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি বৃক্ষরোপন করে অনুষ্ঠানটি সূচনা করেন এবং খুব শীঘ্রই আরো ১০০ পিস ফলের বৃক্ষরোপণ করা হয় কলেজ প্রাঙ্গনে।




0 মন্তব্যসমূহ