Hot Posts

8/recent/ticker-posts

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম শহর থেকে ২০ কিলোমিটার দূরে চিল্কিগড় রাজবাড়ি।

 পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম শহর থেকে ২০ কিলোমিটার দূরে চিল্কিগড় রাজবাড়ি।



পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম শহর থেকে ২০ কিলোমিটার দূরে চিল্কিগড় রাজবাড়ি। 

পঞ্চদশ শতাব্দীতে বর্তমান ঝাড়গ্রাম জেলার জামমুনী থানার এই অংশটি রাজার অধীনে ছিল। 

তৎকালীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, তৎকালীন উড়িষ্যার গজপতি সাম্রাজ্যের অধিপতি প্রতাপ রুদ্রকে এই পরগনাটি দখলের আদেশ দেন ।প্রতাপ রুদ্র এই অঞ্চলটি শাসনভার তুলে দেন তার বন্ধু বলভদ্র ত্রিপাঠীর হাতে। 

এরপর এটি বিভিন্ন রাজার শাসনের মধ্য দিয়ে অতিবাহিত হওয়ার পর আনুমান অষ্টাদশ শতকের প্রথম দিকে গোপীনাথ সিংহ মধ্যগজ নামক রাজা ও স্থানের শাসনভার নেন। পরবর্তী সময়ে নানা ঘটনাপ্রবাহের পর কমলাকান্ত দেব ধবলদেবের মাধ্যমে ধবলদেব রাজবংশের রাজত্বের সূচনা ঘটে যা রাজন্য প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত চলেছিল। 

এখন রাজা নেই। রাজত্ব নেই, নেই রাজসভা। শুধু রয়ে গেছে রাজপ্রাসাদটি। তাকে ঘিরেই বর্তমানে আকর্ষণীয় বিখ্যাত পর্যটন শিল্প গড়ে উঠেছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসছেন এই রাজবাড়ী দেখতে। একে ঘিরেই বিকল্প আয়ের সন্ধান পেয়ে আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন ঘটেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ