নাক ও দাড়ি দিয়ে ভারতের মানচিত্র এঁকে সকলকে তাক লাগিয়ে দিলেন
মঙ্গলকোটের দাসগড়ের এক যুবক। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের দাসগড় গ্রামের যুবক – রতন দাস নজির সৃষ্টি করলেন। এই যুবক তার নাক ও দাঁড়ি দিয়ে ভারতের মানচিত্র আঁকলেন।
বাবা মারা গেছেন। ২০২১ সালের স্নাতক রতন দাসের ছোট থেকেই আঁকার নেশা ছিল। শুধু তাই নয় ছোট্টবেলা থেকে তার মনের ইচ্ছা সে ছবি এঁকে সকলকে তাক লাগিয়ে দিত। মঙ্গলকোটের বিভিন্ন সরকারি দপ্তরে বা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে রতন দাসের হাতে আঁকা বিভিন্ন মুনি-ঋষিদের ছবি দেখতে পাওয়া যায়। ইতিমধ্যে তিনি ছবি এঁকে কলকাতা, দীঘা সব বিভিন্ন এলাকা থেকে পুরস্কার ছিনিয়ে এনেছেন। তবে রতনের এবার ইচ্ছা সে ছবি এঁকে মানুষকে তাকিয়ে লাগিয়ে দেবে। তার চিন্তাভাবনা ছিল সে নাক ও দাড়ি দিয়ে ভারতের মানচিত্র আঁকবে। টানা ১৫ মিনিটের চেষ্টায় তিনি এই ভারতের মানচিত্র আঁকেন। রতনের এই ছবি সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।

0 মন্তব্যসমূহ