Hot Posts

8/recent/ticker-posts

একটা বিশাল শাখাপ্রশাখা ছড়িয়ে থাকা সবেদা গাছের নীচে ছায়াচ্ছন্ন

একটা বিশাল শাখাপ্রশাখা ছড়িয়ে থাকা সবেদা গাছের নীচে ছায়াচ্ছন্ন

 সবুজের মাঝে ছাত্রীরা সার বেঁধে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে--- মোহিতনগর CPCRI -এর সায়েন্টিস্ট ইনচার্জ স্যার অরুণ কুমার শিট ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে তাঁদের পরিবেশ রক্ষার বিষয়ে অবগত করেন।


 এই প্রসঙ্গে বন সৃজন, জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ ইত্যাদি বিভিন্ন দূষণ সম্পর্কে সুন্দর আলোচনা করেন। ব্যাপক রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের কুফল সম্পর্কে জানান। একটা সময় জাপান সবচেয়ে বেশি রাসায়নিক সার ব্যবহার করত, এখন অবশ্য প্রযুক্তিগত উন্নতির প্রভাবে এর ব্যবহার কমে এসেছে। এই প্রসঙ্গে ব্লু বেবী ডিজিজের লক্ষণ ও কারণ বর্ণনা করেন। গোরুর দুধে NO3 আসছে কিভাবে সেটার ব্যাখ্যাও দেন। বিভিন্ন প্রকার দূষণ ক্যানসারের কারণ। মাত্রাতিরিক্ত বাইকের ব্যবহার বায়ু দূষণের অন্যতম কারণ। সুকান্তের ছাড়পত্র কবিতাটির উল্লেখ করেন--- ছাত্রীদের কবিতাটি পড়তে বলেন। পরিশেষে জানান যে এখনো যদি আমরা পরিবেশকে বাঁচাতে সচেষ্ট না হই তাহলে এই সবুজ গ্রহের পরিণতি লাল গ্রহের মতই হবে। 


পরিবেশসংক্রান্ত ভীষণ সুন্দর মনোজ্ঞ আলোচনার পর ডঃ অরুণ কুমার শীট ছাত্রীদের উদ্ভিদ চেনাতে নিয়ে গেলেন। তিনি একে একে কোকো, কফি, সুপারী, নারকেল, অয়েল পাম, তালসুপারী, নাসপাতি, অল স্পাইস, কর্পূর, ড্রাগনফলের গাছ, কাজুবাদাম স্পাইল্যানথাস,  অর্কিড--- প্রভৃতি গাছের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন।

স্কুলের নাম ও ঠিকানা:

ভবেশ চন্দ্র বালিকা বিদ্যালয়,
কলেজ পাড়া, পোঃ- খড়িয়া,
জেলা: জলপাইগুড়ি।
পিন কোড- ৭৩৫১০২


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ