Hot Posts

8/recent/ticker-posts

অসুস্থ হলেও অনেক সময় মানুষ ডাক্তারবাবুদের কাছে যান না।

 অসুস্থ হলেও অনেক সময় মানুষ ডাক্তারবাবুদের কাছে যান না। 


তার অন্যতম কারণ – অর্থনৈতিক। সে সময় স্থানীয় ওষুধের দোকান থেকে বলে ওষুধ নেন তারা। বেশীর ভাগ সময় ভুল রোগের ভুল ওষুধ খান তারা। এতে হীতে বিপরীত হয়। সেই সমস্যা দূর করতে এসএমসি ক্লিনিক শুরু হয়েছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরণের ক্লিনিক খোলা হচ্ছে। ইতিমধ্যেই বীরভূমের সিউড়ীর ভট্টাচার্য পাড়ায় ইতিমধ্যেই খোলা হয়েছে। রামপুরহাটের মিলিটারি রোডে-ও এসএমসি ক্লিনিক তার পরিষেবা দিতে চলেছে। এখানে ১০টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা যেমন পাওয়া যাবে, ওষুধে থাকছে ৬২.৫% পর্যন্ত ছাড় এবং চিকিৎসার নানা পরীক্ষায় বিপুল ছাড় থাকছে – কারণ মানুষ যেন সুলভে সুচিকিৎসা পরিষেবা পেতে পারেন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ