Hot Posts

8/recent/ticker-posts

ভারতীয় গ্র্যান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের

 ভারতীয় গ্র্যান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত দাবা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালে উঠেছেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। এর ফলে তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠলেন। এর আগে ২০০০ এবং ২০০২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

 সোমবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় বিশ্বের দু-নম্বর দাবা খেলোয়াড় ফ্যাবিয়ানো কারুয়ানাকে তিনি টাইব্রেকারে পরাজিত করেন। ফাইনালে, প্রজ্ঞানন্দ প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বের এক নম্বর দাবা তারকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে। সাম্প্রতিক অতীতে অনলাইন র‌্যাপিড দাবা প্রতিযোগিতা এয়ারথিংস মাস্টার্সের অষ্টম রাউন্ডে এই ম্যাগনাস কার্লসেনকে মাত্র ৩৯ চালে হারিয়ে চমকে দিয়েছিলেন চেন্নাইয়ের এই দাবারু।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ