Hot Posts

8/recent/ticker-posts

কথায় বলে সর্ব ঘটে কাঁটালি কলা। কলা সে পাকা-ই হোক বা কাঁচা

 কথায় বলে সর্ব ঘটে কাঁটালি কলা। কলা সে পাকা-ই হোক বা কাঁচা – 

আমাদের খাবার হোক বা নানা আচার - সবের অংশ। পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, কলা পাবেন-ই। আকারে, প্রকারে ভিন্ন হতে পারে – তবে কলা আসলে কলা-ই।

মূলত উষ্ণ জলবায়ুর দেশে এর বাড়বাড়ন্ত। তবে লোকজন বলেন দক্ষিণ-পূর্ব এশিয়াই কলার মুল উৎপত্তিস্থল। কলা চাষ করে লাভে মুখ দেখে অনেকেই ফুলে কলা গাছ হয়েছেন। এরকম এর সুন্দর কলা বাগান রয়েছে বীরভূম জেলার শেষ প্রান্তে খয়রাশোল ব্লক এর অন্তর্গত গেরুয়াপাহাড়ি গ্রামে। 

চাষীর নাম সরোজিৎ মন্ডল। সরোজিৎ বাবুর কথায়  কলার চারা বছরে তিন মৌসুমে রোপণ করা যায়। প্রথম মৌসুম মধ্য জানুয়ারি থেকে মধ্য মার্চ। দ্বিতীয় মৌসুম মধ্য মার্চ থেকে মধ্য মে। তৃতীয় মৌসুম মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য নভেম্বর। সাত-আটবার চাষ দিয়ে জমি ভালোভাবে তৈরি করে নিতে হয়।

 তারপর চাষ। গাছ রোপণের প্রথম অবস্থায় ৫ মাস পর্যন্ত বাগান আগাছামুক্ত রাখা খুবই জরুরি। কলাবাগানে জল যেন জমে না থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। তাছাড়াও পোকা মাকড়ের হাত থেকে ফসলকে রক্ষা করতেও সচেতনতার প্রয়োজন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ